দুদক চেয়ারম্যানসহ তিন কমিশনারের পদত্যাগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৩১ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, “ব্যক্তিগত কারণে আজ পদত্যাগপত্র জমা দিয়েছি। কোন চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছি। নতুন পর্ষদ গঠিত হবে। তাদের জন্য শুভকামনা রইল।”

আরও পড়ুন: নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ব্যানার দ্রুত সরানোর নির্দেশ

ড. মোহাম্মদ আবদুল মোমেন ২০২৪ সালের ১০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তার সঙ্গে দুদকের দুই কমিশনারও একই সময়ে নিয়োগপ্রাপ্ত হন। পদত্যাগের পর নতুন কমিশন গঠনের জন্য প্রক্রিয়া শুরু হবে।