প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ১:৫২ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড-এর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।

মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন: বগুড়া সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাক্ষাতে প্রধানমন্ত্রী কোস্টগার্ডের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন।

এ সময় কোস্টগার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। তিনি এ উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশ্বাস দেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুন: নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ব্যানার দ্রুত সরানোর নির্দেশ