রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি জেবেল, সম্পাদক ইকরাম ও যুগ্ম সম্পাদক লিংকন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ৪:১৮ পূর্বাহ্ন, ০২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন কাজী জেবেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকরাম-উদ দৌলা। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বাংলাবাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার এম এম লিংকন। লিংকন সদ্য সমাপ্ত কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। 

রোববার (১ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন-২০২৬ পরিচালনা কমিটির চেয়ারম্যান কাজী হাফিজ। এ সময় কমিটির সদস্য হারুণ আল রশীদ ও মঈনুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গণভোটের ফলাফলে বড় সংশোধনী: ‘হ্যাঁ’–‘না’ দুই ভোটই কমিয়ে সংশোধনী গেজেট জারি ইসির

ঘোষিত ফলাফলে সভাপতি পদে কাজী জেবেল ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মাছরাঙা টেলিভিশনের নিয়াজ মোর্শেদ পান ২৯ ভোট। সহসভাপতি পদে বৈশাখী টেলিভিশনের কাজী ফরিদ আহমদ ৪৩ ভোট পেয়ে বিজয়ী হন; তার প্রতিদ্বন্দ্বী আনম মুহিবুব উজ জামান পান ৩৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ইকরাম-উদ দৌলা ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. আরিফুল ইসলাম পান ৩২ এবং গোলাম রাব্বানী পান ১২ ভোট।

আরও পড়ুন: এমপি প্রার্থীদের নির্বাচনী ব্যয় যাচাই-বাছাই নিয়ে সংশয়

যুগ্ম সম্পাদক পদে এম এম লিংকন ৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভির নিয়ামুল আযীয পান ৪০ ভোট। 

অর্থ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এস এম নাঈম। সাংগঠনিক সম্পাদক পদে মো. আল-আমিন ৪৬ ভোট পেয়ে বিজয়ী হন; তার প্রতিদ্বন্দ্বী শাকিল আহমেদ পান ৩৫ ভোট। দপ্তর সম্পাদক পদে নাজনীন আক্তার লাকী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তোফাজ্জাল হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে এখন টেলিভিশনের এক প্রার্থী ৫৯ ভোট, দ্য ডেইলি স্টারের মহিউদ্দিন আলমগীর জুয়েল ৩৪, দেশ রূপান্তরের রিয়াজ হোসেন ১৯ এবং কালের কণ্ঠের মাসুদ রায়হান পলাশ ও আমার দেশের মো. জাহিদুল ইসলাম ১৮ ভোট করে পেয়ে নির্বাচিত হয়েছেন।