চোখের দৃষ্টি ভালো রাখতে প্রতিদিনের খাবারে রাখুন এই ৫ পুষ্টিকর উপাদান

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:১৬ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়া, ম্যাকুলার ডিজেনারেশন, ছানি কিংবা অন্যান্য চোখের সমস্যার ঝুঁকি বেড়ে যায়। তবে সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে এসব সমস্যা অনেকটাই বিলম্বিত করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

চোখের সুস্থতা ধরে রাখতে কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন—লুটেইন, জিয়াজ্যান্থিন, বিটা-ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, জিঙ্ক এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এসব পুষ্টিগুণসমৃদ্ধ খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে দৃষ্টিশক্তি ভালো রাখা সহজ হয়।

আরও পড়ুন: গরমে ত্বকের যত্নে যে কাজগুলো করা জরুরি

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার গুরুত্বপূর্ণ—

ঢেঁড়স

আরও পড়ুন: দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য: কারণ জানুন, সচেতন থাকুন

ঢেঁড়সে রয়েছে বিটা-ক্যারোটিন, লুটেইন ও জিয়াজ্যান্থিন, যা চোখের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া এতে থাকা ভিটামিন সি চোখের কোষ সুরক্ষায় সহায়তা করে।

ব্রোকলি

আঁশসমৃদ্ধ এই সবজিতে লুটেইন, জিয়াজ্যান্থিন, ভিটামিন সি ও বিটা-ক্যারোটিন রয়েছে। এসব উপাদান চোখের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লেবুজাতীয় ফল

কমলা, লেবু, বেরিসহ বিভিন্ন লেবুজাতীয় ফলে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চোখের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে।

তিসি বীজ

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস তিসি বীজ চোখের স্নায়ুকে শক্তিশালী করে এবং চোখের শুষ্কতা কমাতে সাহায্য করে।

আমন্ড ও আখরোট

এই বাদামগুলোতে রয়েছে ভিটামিন ই ও জিঙ্ক, যা চোখের কোষের ক্ষয় প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখতে সহায়তা করে। প্রতিদিন অল্প পরিমাণে এই বাদাম খাওয়া উপকারী।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু একটি খাবারের ওপর নির্ভর না করে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। নিয়মিত এসব পুষ্টিকর খাবার গ্রহণ করলে চোখের সুস্থতা দীর্ঘদিন ধরে বজায় রাখা সম্ভব।