মঙ্গলবার ১৫ সংস্থার সঙ্গে বৈঠক সিইসির

Shakil
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৩ | আপডেট: ১২:৫৭ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৩
সিইসি কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো
সিইসি কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষে মঙ্গলবার (৪ জুলাই) ১৫টি সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

সভায় সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: তিন সিটিতে আগে নির্বাচনের ইঙ্গিত স্থানীয় সরকারমন্ত্রীর

সোমবার এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন (ইসি) জানায়, আগামী ১৭ জুলাই জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ৪ জুলাই বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্ব করবেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দিয়েছে ইসি।

ঢাকা-১৭ শূন্য আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে ইসি। ব্যালটের মাধ্যমে ঐদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

আরও পড়ুন: বন্ধ শিল্পপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিল সরকার