বরিশালে তথ্য কর্মকর্তাদের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে বরিশাল বিভাগে কর্মরত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের তথ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যার কাজের পরিধি অত্যন্ত বিস্তৃত। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং দাপ্তরিক কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সল চৌধুরীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের তথ্য কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি দপ্তরগুলোর কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে মন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান, রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং বিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শপথ এড়ালে বিপদ ঘনাবে: সংস্কার পরিষদে না গেলে বিএনপির ক্ষমতা পাঁচ বছর টিকবে না
এ সময় বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমা, সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীরসহ বরিশাল জেলা তথ্য অফিস ও বাংলাদেশ বেতার, বরিশালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





