সেই জার্সি পরেই সংসদে প্রবেশ করলেন হাসনাত আবদুল্লাহ
ছবিঃ সংগৃহীত
চিরচেনা সেই জার্সি পরেই নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে সংসদ ভবনে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নবনির্বাচিত এমপিরা শপথ নেবেন। সেই ঐতিহাসিক জার্সি গায়ে চাপিয়েই সংসদে প্রবেশ করতে দেখা গেছে হাসনাতকে।
আরও পড়ুন: মির্জা আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
জানা গেছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে তিনি একই জার্সি পরে অংশ নিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে এবং জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি সেই জার্সি পরেই উপস্থিত ছিলেন। এবারও সংসদ সদস্য হিসেবে শপথ নিতেও তিনি ঐ জার্সি ব্যবহার করেছেন।





