হজ পালন শেষে সেনাপ্রধান দেশে ফিরেছেন

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২৩ | আপডেট: ৫:৪২ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (৩ জুলাই) তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আরও পড়ুন: অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গত ২৩ জুন সস্ত্রীক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান।

হজ পালনকালে তিনি সকলের কল্যাণ কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ দোয়া করেন।

আরও পড়ুন: ‘আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে’