গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ১৬

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৪ | আপডেট: ৭:০৩ পূর্বাহ্ন, ২৪ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটনায় দগ্ধ লালন (২৪) নামে আরও একজন মারা গেছেন। এতে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে।

রোববার (২৪ মার্চ) ভোর রাতের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানের ঘটনা: ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’, বলছে ঢাকা

শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈরের ঘটনায় লালন নামের একজনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউর ১৭ নম্বর বেডে তার মৃত্যু হয়। এই নিয়ে এখন পর্যন্ত নারী শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার ভেতুর গ্রামের ময়নাল হকের ছেলে লালন।

গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌচাক তেলির চালা এলাকায় শফিক খানের বাড়িটি স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। ওই বাড়ির রান্নাঘরে শ্রমিকরা রান্না করছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি পরিবারের সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলে নতুন আরেকটি সিলিন্ডারে সংযোগ দেওয়ার সময় সেটিতে আগুন ধরে যায়।