ভোক্তাপর্যায়ে ৪০ টাকা কমলো এলপি গ্যাসের দাম

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৪ | আপডেট: ১১:০৯ পূর্বাহ্ন, ০৩ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৮২ টাকা থেকে ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টায় নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান, ড. মো. হেলাল উদ্দিন।

আরও পড়ুন: স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

এর আগে টানা আট মাস দেশের বাজারে এলপি গ্যাসের দাম বাড়তে থাকে। বিশ্ববাজারে পণ্যটির দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এলপি গ্যাসের দাম প্রতি মাসে বাড়ায় বিইআরসি।

২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির মূল্য ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয় আমদানি নির্ভর এ জ্বালানির ক্ষেত্রে সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হবে। সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।

আরও পড়ুন: সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন আজ