কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী

Any Akter
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৫২ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক শিক্ষাগত সাফল্যের খবর পাওয়া গেছে। যেখানে একটি পরিবারের প্রায় সকল সদস্যই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী ছিলেন। পরিবারের তিনজন অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি।

জানা যায় , উপজেলার চাঁদপুর ইউনিয়নের ঘাটকুড়ি গ্রামের ড. আনোয়ার হোসেন মোল্লার পরিবার এই অনন্য কীর্তির অধিকারী। পরিবারটিতে রয়েছেন বাবা, চার সন্তান, এক মেয়ের জামাই এবং এক ছেলের বউ—যারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়-এ উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২ জন ও আহত ৪ জন

পারিবারিক সূত্র ও স্থানীয়দের তথ্যমতে, এই পরিবারের তিনজন সদস্য সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিরল একটি অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয়রা জানান, শিক্ষার প্রতি গভীর অনুরাগ, কঠোর পরিশ্রম এবং পারিবারিক অনুপ্রেরণার কারণেই এই পরিবার আজ এমন সাফল্যের শিখরে পৌঁছেছে।

আরও পড়ুন: কর্তব্যরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত

শিক্ষাবিদদের মতে, এই ঘটনা প্রমাণ করে—একটি পরিবার চাইলে শিক্ষার মাধ্যমে একটি শক্তিশালী প্রজন্ম গড়ে তুলতে পারে।