ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:১৭ পূর্বাহ্ন, ১২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) দলের মনোনীত প্রার্থী নিজার আমেদি।

শনিবার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়লাভ করেন তিনি।

আরও পড়ুন: ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

নির্বাচনে আমেদি মোট ২২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুথান্না আমিন নাদের পেয়েছেন মাত্র ১৫টি ভোট।

২০০৩ সালে সাদ্দাম হোসেন-এর পতনের পর নিজার আমেদি ইরাকের ষষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

আরও পড়ুন: চীন ইরানকে অস্ত্র দিলে ‘গুরুতর পরিণতি’—হুঁশিয়ারি ট্রাম্পের

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে ইরাকের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও কুর্দি রাজনীতির ভারসাম্যে নতুন মাত্রা যোগ হতে পারে।