ঢাবি আন্তঃবিভাগ ক্রিকেটে উত্তরাঞ্চলের শিরোপা জিতল সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:১১ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার উত্তরাঞ্চল ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট। বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা সমাজবিজ্ঞান বিভাগকে ৬ উইকেটে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সমাজবিজ্ঞান বিভাগ। নির্ধারিত ২০ ওভারে তারা ১৬৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট। ১৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করে সহজ জয় নিশ্চিত করে তারা।

আরও পড়ুন: দোকানীকে মারধর ও ভাঙচুর করলেন চবি ছাত্রদল নেতা জালাল

দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রবিন। ৩৫ বলে ঝড়ো ৭০ রানের ইনিংস খেলে তিনি ম্যাচসেরা নির্বাচিত হন। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে সিফাত সাদিক খান হন টুর্নামেন্টসেরা।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য ইমরান হোসেনসহ সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: এসএসসিতে ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’

প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।