ঢাবির জগন্নাথ হলে বিঝু-বিষু-বৈসুকসহ পার্বত্য উৎসব উদযাপন
পার্বত্য চট্টগ্রামের নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব—বিঝু, বিষু, বিহু, বৈসুক, সাংগ্রাই, সাংগ্রাইং, থাংগ্রেন, সাংক্রান, চাংক্রান ও পাতা—উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর জগন্নাথ হলে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। রবিবার
(১২ই এপ্রিল) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র্যালি এবং ফুল ভাসানো।
আরও পড়ুন: মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’-এর সহ-সভাপতি শান্তিময় চাকমা।
আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান, ৩৯৫ লিটার অক্টেন ও ২৪ বস্তা সার জব্দ
‘ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী এসব উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, সংস্কৃতির বহুমাত্রিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার হয়।





