সংশয় সত্ত্বেও ইরানি আলোচকেরা পাকিস্তানের পথে

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৫৫ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে একটি ইরানি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: নিয়ম ভাঙলে সামরিক প্রতিক্রিয়া হবে ভয়াবহ: ট্রাম্পের হুঁশিয়ারি

পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এই আলোচনা ইরান প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে হবে।

তবে দফাগুলো ঠিক কী কী, তা নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে।

আরও পড়ুন: যুদ্ধবিরতি চুক্তিতে হতাশায় রেজা পাহলভি

মোগাদ্দাম আরও বলেছেন, ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ায় ইরানি জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। সেই সংশয় থাকা সত্ত্বেও এই আলোচনা অনুষ্ঠিত হবে।

সূত্র: বিবিসি