ডা. মঈনুল হাসানের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:৩৮ পূর্বাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক-এর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে গিয়ে অসুস্থ ডা. সাদিককে পরিদর্শন করেন।

আরও পড়ুন: দেশে হাম: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫

এ সময় তিনি ডা. সাদিকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তাঁর বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

পরিদর্শনকালে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতা ও শুভকামনা পৌঁছে দেন এবং ডা. সাদিকের দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন: ৩০০ সচিবের থাইল্যান্ড যাওয়ার খবর ‘ভ্রান্ত ও বিভ্রান্তিকর’: জনপ্রশাসন মন্ত্রণালয়