আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামের টিকাদান শুরু হওয়ার কথা ছিল ৩ মে। তবে ইউনিসেফ থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহের কারণে এটি ১৪ দিন এগিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, “আমরা ঘোষণা করেছিলাম আগামী ৩ মে থেকে সারাদেশে টিকা দেওয়া হবে। কিন্তু ভ্যাকসিন সংগ্রহ সম্পন্ন হওয়ায় আমরা টিকাদানের সূচি ২০ এপ্রিল থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।”
আরও পড়ুন: শিক্ষাকে সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: প্রধানমন্ত্রী
মন্ত্রী আরও জানান, সরকারি স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় স্বাস্থ্যকর্মীরা টিকাদানের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন। টিকাদান কার্যক্রমের মাধ্যমে হামের সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।





