রমজানের নিত্যপণ্যের ৭ দিনে সমাধান হবে : বাণিজ্য উপদেষ্টা
রমজান উপলক্ষে বাজারে তেলসহ সকল নিত্য পণ্য যে সমস্যা রয়েছে, তা আগামী ৭ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন ও ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যেই তেল, খেজুর, ছোলাসহ রমজানে যত পণ্য আছে সেসব পণ্যর দাম কমবে ,সাধারণ মানুষের নাগালের ভিতরে আসবে, যথেষ্ট পরিমাণে খাদ্যপণ্য মজুদ রয়েছে সংকট হবে না বলে জানান তিনি।
আরও পড়ুন: নিয়োগের শর্ত লঙ্ঘনসহ গুরুতর অভিযোগ গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানার বিরুদ্ধে
এসময় চামড়া শিল্প নগরী পরিদর্শনকালে উপদেষ্টার সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন। এ সময় তাদের সবার সাথে মতবিনিময় করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
উল্লেখ্য রমজান সহ বিশেষ দিনকে কেন্দ্র করে প্রত্যেকবারই অবৈধভাবে পণ্য মজুদের ফলে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়, অস্থায়ী সংকট তৈরি করে নানা অজু হাতে পণ্যের মূল্য বৃদ্ধি করা হয়, যার ফলে মধ্যম ও নিম্ন আয়ের মানুষ এই সমস্যার সম্মুখীন হয়। নিয়মিত বাজার তদারকি করা হলে তবে এই সমস্যা সমাধান হবে বলে আশা করছেন সাধারণ মানুষেরা।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি





