নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৬ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপির নির্দেশনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার নান্দাইলে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নান্দাইল উপজেলা ও পৌর বিএনপিসহ ১৩টি ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিশাল বিক্ষোভ মিছিলটি নান্দাইল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, যতই ষড়যন্ত্র করুক, জনগণ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য মেনে নেবে না। জনগণ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দেবে। বক্তারা প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাহারাদার হিসেবে রাজপথে থেকে সব নৈরাজ্য রুখে দেওয়ার জন্য আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের সরকার জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তাই যতই ষড়যন্ত্র করুক, জনগণ আওয়ামী লীগের আগুন, সন্ত্রাস ও নৈরাজ্য কোনো দিন মেনে নেবে না। কোনো অপশক্তির কাছে বিএনপি কোনো দিন মাথা নত করবে না।

আরও পড়ুন: চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে পুলিশের অভিযান, আটক ২০