সিআইডি প্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৫ | আপডেট: ১২:৫৬ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-এর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সিআইডি সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন International Liaison & Migration Manager আবদুল ওয়াহিদ, International Liaison Officer অ্যান্থনি সিম্পসন, International Liaison Officer নুরিয়া আশরাফ এবং National Crime Agency, UK-এর প্রতিনিধি ইয়ান পোর্টার।

আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত


সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

এসময় সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং প্রতিনিধিদের স্বাগত জানান।


সাক্ষাৎটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বহুমাত্রিক অপরাধ দমন, গোয়েন্দা সহযোগিতা ও অভিবাসন বিষয়ক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।