কম জনপ্রিয়দের জন্য পিআর লাভজনক: সালাহউদ্দিন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩২ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন মূলত কম জনপ্রিয় রাজনৈতিক দলের জন্য লাভজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত

সালাহউদ্দিন আহমদ বলেন, “পিআর চাওয়ার মূল উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া এবং দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতায় না আসতে পারে। যারা কম জনপ্রিয়, তাদের জন্যই পিআর লাভজনক।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট কিংবা দুর্বল সরকার সৃষ্টি হতে পারে। এতে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হয়ে পড়বে।”

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ভোট হবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। “জামায়াতকে সংবিধান খুলে পড়তে হবে। সেখানে জনপ্রতিনিধি নির্বাচনের পদ্ধতি পরিষ্কারভাবে বলা আছে।”

তিনি অভিযোগ করেন, অসাংবিধানিক ও অরাজনৈতিক কোনো দাবির মাধ্যমে জাতিকে বিপদের মুখে ফেলা যাবে না। “এই সরকার সাংবিধানিক সরকার। তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আইনানুগভাবে সরকারকে চলতে হবে।”

জরিপের তথ্য তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, “গবেষণায় দেখা গেছে, ৫৬ শতাংশ মানুষ পিআর কী তা জানে না। অথচ জামায়াত দাবি করছে ৭০ শতাংশ মানুষ পিআর চায়। এসব দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।”