শেখ হাসিনা মামলায় ট্রাইব্যুনালের রায় কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:০৪ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় যা-ই হোক, তা কার্যকর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “রায় যাই হোক, তা কার্যকর হবে। দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার ভাষায়, নির্বাচনকে ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর করতে সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও খারাপও নয়— বরং মোটামুটি সন্তোষজনক। নির্বাচনমুখী পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ প্রশাসনের প্রতিনিধিরা।