দরবার হল নয় এবার মন্ত্রিসভার শপথ সংসদের দক্ষিণ প্লাজায়
চিরাচরিত রীতি ভেঙে এবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আর বঙ্গভবন-এর দরবার হলে হচ্ছে না। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।
একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথও একই স্থানে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: জাতীয় সংসদ ভবনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে সংসদ সদস্যদের এবং বিকেল ৪টার দিকে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রীতি ভেঙে নতুন সিদ্ধান্ত
আরও পড়ুন: ১৭২ উপসচিবকে যুগ্ন সচিব পদোন্নতি
প্রচলিত নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতো জাতীয় সংসদ ভবন-এ এবং মন্ত্রিসভার শপথ হতো বঙ্গভবনের দরবার হলে। তবে এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া বিএনপির পছন্দ অনুযায়ী জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণেই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর এ পর্যন্ত সব সরকারের শপথ অনুষ্ঠান বঙ্গভবনেই অনুষ্ঠিত হয়েছে। ফলে এবারই প্রথমবারের মতো এ ধারাবাহিকতায় পরিবর্তন আসছে।
শপথ আয়োজনের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সংসদ সদস্যদের শপথে তেমন আনুষ্ঠানিকতা না থাকলেও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ, আপ্যায়ন এবং পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পরিচালনাসহ একাধিক ধাপের কার্যক্রম সম্পন্ন করতে হয়।
তিনি বলেন, “শেষ মুহূর্তে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত হওয়ায় পুরো আয়োজন নতুন করে সাজাতে হচ্ছে।”





