সবার প্রবেশে নিষেধাজ্ঞা

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, প্রস্তুতি জোরদার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:১৮ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শপথ গ্রহণের পর নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা মহান মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতীক জাতীয় স্মৃতিসৌধ–এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি। একদিকে সৌন্দর্যবর্ধনের কাজ, অন্যদিকে নিরাপত্তা জোরদার—সব মিলিয়ে এলাকায় তৈরি হয়েছে বিশেষ আয়োজনের পরিবেশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার সকাল থেকেই সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে আবারও স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে।

আরও পড়ুন: জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

একাধিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের এবং বিকেল ৪টায় মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ শেষে নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন।

এ উপলক্ষে সাভারের স্মৃতিসৌধ প্রাঙ্গণের বিভিন্ন অংশ ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর