নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৩৪ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাসা, প্রস্তুত রাখা হয়েছে ৫০টি গাড়ি

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আরও পড়ুন: শপথ অনুষ্ঠানে থাকছেন ১২০০ দেশি-বিদেশি অতিথি