চিকিৎসা শেষে বাসায় ফিরছেন রিজভী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:৪৩ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বাসায় ফিরছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে তাকে ছাড়পত্র দিয়েছে।

আরও পড়ুন: আজ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

গত সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন রিজভী। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলের নেতাকর্মীরা জানিয়েছেন, সুস্থ হয়ে দ্রুতই সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হবেন তিনি।

আরও পড়ুন: ড. এমএ কাইয়ুম পরাজিত হলেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন