দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।
আরও পড়ুন: এবার বিচারের মুখোমুখি বিতর্কিত তিন নির্বাচনী কর্মকর্তারা
জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনা-র মেরামতের কাজ শেষ না হওয়ায় কয়েকদিন সচিবালয় থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।
প্রধানমন্ত্রী বেলা ১১টা ৩০ মিনিটে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবেন।
আরও পড়ুন: ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর তদন্তে অনিয়মের অভিযোগ, তদন্ত কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
এরপর দুপুর ২টায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, নদী ও খাল খনন এবং জলাধার পুনরুদ্ধার কর্মসূচি নিয়ে আরেকটি আন্তঃমন্ত্রণালয় সভা করবেন।
সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নে এসব বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





