ধাপে ধাপে সিটি নির্বাচন, প্রস্তুত সরকার ও ইসি: মির্জা ফখরুল
মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ৬ সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ৩ মার্চ থেকে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
মন্ত্রী জানান, দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হবে কি না, সে সিদ্ধান্ত জাতীয় সংসদে নেওয়া হবে। অর্থাৎ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইন প্রণয়ন প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রীর কাছে সিটি করপোরেশনের প্রশাসকরা যোগদানপত্র জমা দেন।





