দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:০৪ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ ও তাদের ভাগ্য পরিবর্তনই আগামী দিনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তিনি সবাইকে আল্লাহর নামে শপথ নিয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। দীর্ঘ সময়ের ত্যাগ-তিতিক্ষা ও আন্দোলনের পর দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণ দীর্ঘদিন ধরে নানা ত্যাগ স্বীকার করেছে। সেই ত্যাগের মর্যাদা রক্ষা করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই এখন প্রধান দায়িত্ব।

আরও পড়ুন: প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানোর জন্য জামায়াতে ইসলামী এবং দলটির আমির ডা. শফিকুর রহমানসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।