৬৯ বছরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হলেন ধর্মসচিব

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২২ পূর্বাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ৪:২০ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সী আলাউদ্দিন আল আজাদকে এক বছরের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রোববার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১৯৫৭ সালের ৩০ জুন জন্মগ্রহণ করা আলাউদ্দিন আল আজাদের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পূর্ব অভিজ্ঞতা নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, তিনি ২০০৯ সাল পর্যন্ত নিয়মিত প্রশাসনে দায়িত্ব পালন করেন। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়ার পর আর কোনো নিয়মিত প্রশাসনিক পদে দায়িত্বে ছিলেন না।

আরও পড়ুন: আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী সরকার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ দক্ষতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার বিধান রয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, চুক্তিতে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা এর আগে কখনো ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেননি। তাকে কেন এ মন্ত্রণালয়ের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রী তারেক রহমান

মুন্সী আলাউদ্দিন আল আজাদ ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত পদ্মা ব্রিজ রেলওয়ে লিঙ্ক প্রজেক্ট (ফেজ-২: ভাঙ্গা-বেনাপোল)-এ ভূমি অধিগ্রহণ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।