প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা ও স্বদেশ প্রত্যাবর্তনে শুধু একজন মন্ত্রী থাকবেন
সরকার প্রধানের বিদেশ যাত্রা ও দেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত থাকার রাষ্ট্রাচার সংক্রান্ত নিয়মে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে যাত্রা এবং সফর শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে সীমিতসংখ্যক গুরুত্বপূর্ণ ব্যক্তিই উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা ও দেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন নির্ধারিত কয়েকজন পদাধিকারী ব্যক্তি।
আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত
নতুন নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে উপস্থিত থাকবেন—মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের প্রধান হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় রাষ্ট্রাচার পালনের ক্ষেত্রে এ নির্দেশনা অনুসরণ করতে হবে। এর মাধ্যমে বিমানবন্দরে উপস্থিত ব্যক্তির সংখ্যা আগের তুলনায় কমিয়ে নির্দিষ্ট কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন: নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী
এছাড়া এতে উল্লেখ করা হয়, গত ২৪ আগস্ট ২০২৪ তারিখে জারি করা পূর্ববর্তী নির্দেশনা বাতিল করে নতুন এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।






