প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপি কার্যালয়ে তারেক রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ১:১৫ পূর্বাহ্ন, ২৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টায় তিনি কার্যালয়ের সামনে পৌঁছালে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান দলের নেতাকর্মী ও সমর্থকরা। ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রধানমন্ত্রীর আগমনের খবরে দুপুর আড়াইটা থেকেই কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বিকেল সাড়ে ৪টার পর নয়া পল্টনের সড়ক নেতাকর্মীদের ভিড়ে পূর্ণ হয়ে যায়।

আরও পড়ুন: পুলিশ ইউনিফর্মে ‘নীতিগত ব্যত্যয়’. সদস্যদের মতামত উপেক্ষায় প্রশাসনিক সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, কার্যালয়ে প্রবেশের পর তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে চেয়ারম্যানের কক্ষে যান। সেখানে তিনি দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিএনপি'র এমপিদের প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা