বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ অনুষ্ঠিত হবে ৫–৯ এপ্রিল
বাংলাদেশ বিমান বাহিনী তাদের বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ আগামী ০৫ এপ্রিল থেকে ০৯ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন বিমান ঘাঁটি ও ইউনিটে আয়োজন করতে যাচ্ছে।
এই মহড়ার মাধ্যমে বিমান বাহিনী তাদের সার্বিক যুদ্ধ সক্ষমতা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা মূল্যায়ন ও উন্নয়ন করবে। মহড়ার সময় বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে ব্যাপকভাবে অংশগ্রহণ করবে এবং আধুনিক এয়ার ডিফেন্স কৌশল, সমন্বিত অপারেশন এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: জ্বালানি নিয়ে আতঙ্কের কিছু নেই, পরিস্থিতি স্বাভাবিক: বাণিজ্যমন্ত্রী
মহড়ায় যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ইউনিট, সারফেস টু এয়ার মিসাইল (SAM) ইউনিট এবং আনম্যানড এরিয়াল সিস্টেম (UAS) সহ বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিট সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের এয়ার ওয়ারফেয়ার কৌশল অনুশীলন করবেন।
এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি (এয়ার উইং)-এর বিভিন্ন ইউনিটও মহড়ায় অংশগ্রহণ করছে। এই যৌথ অংশগ্রহণ দেশের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।
আরও পড়ুন: দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে: হুইপ আশরাফ নিজান





