হাম প্রতিরোধে সোহরাওয়ার্দীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের লিফলেট বিতরণ
হাম একটি ভাইরাস জনিত রোগ, যা শিশুর রোগ প্রতিরোধক্ষমতা নষ্ট করে দেয়। এর ফলে শিশুরা প্রায়ই নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিকের প্রদাহসহ নানা রকম সমস্যায় ভোগে। এমনকি এর ফলে শিশুর মৃত্যুও হতে পারে।
জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের এমন একটি সংস্থা, যা দেশের প্রতিটি ক্রান্তিকালে অতি দ্রুততার সাথে মানবতার সেবায় এগিয়ে আসে। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে বাংলাদেশের বন্যা-খরা, মহামারী, অতিমারীসহ নানান দুঃসময়ে মানবতার সেবায় নানা রকম কর্মসূচি নিয়ে এগিয়ে এসেছে।
দেশে বর্তমানে 'হাম সংক্রমণ' অতিমাত্রায় প্রসারিত হওয়ায় দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। অথচ এই হাম সম্পর্কে মানুষের ধারণা তুলনামূলক কম। অন্যদিকে হাসপাতালগুলোতে দিন দিন হামের রোগীর ভিড় বাড়ছে।
এমন অবস্থায় জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশব্যাপী 'হাম সংক্রমণ প্রতিরোধে করণীয়' সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টায় মিরপুর মাজার রোড এলাকা সচেতনতা মূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: জ্বালানি সংকটে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
লিফলেট বিতরণ এই কর্মসূচির প্রধান অতিথিঃ
অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন।
কো-অর্ডিনেটরঃ
ডা. আমিরুল ইসলাম পাভেল, সহ-সাংগঠনিক সম্পাদক, ড্যাব কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি, ড্যাব বারডেম শাখা।
টিম লিডারঃ
ইঞ্জিনিয়ার মোঃ মাহবুব আলম, পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন।
এছাড়াও উপস্থিত ছিলেন ডা. এনায়েত হোসেন, ডা. ফজলে রাব্বি রিফাত, ডা. কিবরিয়া সানজিদ, ছাত্রদল এনাম মেডিকেল কলেজ শাখার দপ্তর সম্পাদক রাফিউল ফাইম, মেডিকেল টেকনোলজিস্ট এম-ট্যাবের মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মাহবুব হাসান, মোঃ মাহবুবুর রহমান জনি, মোঃ ইসমাইল হোসেন সম্রাট, নুর হোসেনসহ আরও অনেকে।
উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠান সফল করার জন্য হাসপাতালের অধ্যাপক, ডাক্তার এবং নার্সরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।
সাধারণ মানুষও উক্ত লিফলেট পেয়ে বেজায় সন্তোষ প্রকাশ করেন।
কেউ কেউ বলেন এরকম সচেতনতামূলক পদক্ষেপ আগে থেকে নিলে এ রোগের প্রাদুর্ভাব এত মারাত্মক আকার ধারণ করতো না। তারা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।





