প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়ার পরিকল্পনা: ববি হাজ্জাজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:১০ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রাথমিক শিক্ষার পরিধি ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। এতে শিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষার গ্রেড বাড়িয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম পর্যন্ত নিয়ে যেতে চাই। এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন: নতুন বাস ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে সহায়ক হবে।