দুই রাষ্ট্রদূতের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের দায়িত্বের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তারা হলেন—সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হক।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

এর আগে, ২০২৫ সালের ১০ এপ্রিল পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান মো. ময়নুল ইসলাম। অন্যদিকে, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাবেক সচিব ড. এম মাহফুজুল হককে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের উভয়ের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য, গত ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় ময়নুল ইসলাম ও মাহফুজুল হকসহ মোট চারজন রাষ্ট্রদূতকে কর্মস্থল থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এবার তাদের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি সময় আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো।

আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরকারি সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক ও কূটনৈতিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে রদবদল এবং চুক্তিভিত্তিক নিয়োগসমূহ পুনর্মূল্যায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।