অনেক দূরে গিয়ে তারা ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে মিটিং করে: তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:০৭ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে বিভ্রান্তি ছড়াতে একটি মহল সক্রিয় রয়েছে এবং তারা দেশের বাইরে গিয়ে ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে গোপন বৈঠক করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক জোরদারে স্বাক্ষর হলো ৩ গুরুত্বপূর্ণ দলিল

প্রধানমন্ত্রী বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর কিছু সুযোগসন্ধানী গোষ্ঠী জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এদের একটি অংশ দেশের উন্নয়ন পরিকল্পনা ও বিএনপির রূপকল্প বাস্তবায়নে বাধা দিতে সক্রিয় রয়েছে।

তিনি আরও বলেন, যারা অতীতে টিকেট বিক্রি করে রাজনীতি করেছে, জনগণের ম্যান্ডেট তাদের পছন্দ নয়। তারা বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়িয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় বিএনপিকে ফ্যাসিবাদের দোসর বলা হলেও বাস্তবে তারাই ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: আইটি-সেমিকন্ডাক্টর ও শ্রমবাজারে সহযোগিতা বাড়ানোর আশাবাদ তারেক রহমানের

তারেক রহমান অভিযোগ করেন, “ঢাকা ও দেশের বাইরে বিভিন্ন স্থানে গিয়ে তারা ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে বৈঠক করছে।”

তিনি বলেন, বিএনপির মূল শক্তি জনগণ এবং দলটি কখনো বিদেশি শক্তির ওপর নির্ভর করে রাজনীতি করে না। জনগণের সমর্থন নিয়েই বিএনপি এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে।

জনসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।