সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প
সিলেট-এ মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর।
শনিবার (২ মে) সকালে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে নগরীর চাঁদনিঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেন এবং সুধী সমাবেশে যোগ দেন।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কর্মসূচির সময় সংশ্লিষ্টরা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন।
আরও পড়ুন: DfT অডিটে বাংলাদেশের বিমানবন্দর নিরাপত্তায় অগ্রগতি





