শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি প্রথম বিএনপিই দিয়েছে: তথ্যমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ন, ০৮ মে ২০২৬ | আপডেট: ৭:২০ অপরাহ্ন, ০৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে প্রথম রাজনৈতিক স্বীকৃতি দিয়েছিল বিএনপি।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত স্মারক গ্রন্থ ‘শহীদনামা’র মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ৮১তম উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি কখনও ইসলাম অবমাননাকারীদের প্রশ্রয় দেয়নি। বরং শাপলা চত্বরের ঘটনার বিচার ও নিহতদের মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে রাজনৈতিকভাবে অবস্থান নিয়েছে। তিনি উল্লেখ করেন, ওই ঘটনার প্রতিবাদে বিএনপি দুই দিনের হরতালের কর্মসূচিও দিয়েছিল।

তিনি আরও বলেন, জাতীয় সংসদেও শাপলা চত্বরের নিহতদের সম্মান জানিয়েছে বিএনপি এবং ভবিষ্যতেও তাদের স্মৃতি ও দাবির বিষয়ে দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

জহির উদ্দিন স্বপন বলেন, মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের ঘটনাসহ মানবতাবিরোধী, অন্যায় ও ন্যায়বিচারবিরোধী কোনো অপরাধকে সরকার তামাদি হতে দেবে না।

তিনি বলেন, এসব ঘটনার বিচার নিশ্চিত করতে সরকারের উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক শক্তির সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। একটি রাজনৈতিক দল তখনই সফল হয়, যখন তা দলীয় সীমার বাইরে বৃহত্তর সমাজের কাছেও গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।