ডিএমপি কমিশনার ডিবি প্রধানসহ বিতর্কিতদের নাম
পুলিশ পদক স্থগিত
ছবিঃ সংগৃহীত
পুলিশ সপ্তাহের কর্মসূচিতে ডিএমপি কমিশনার মোঃ সারওয়ার, ডিবি প্রধান শফিকুল ইসলাম সহ বিতর্কিত কর্মকর্তাদের নাম পদক তালিকায় থাকায় প্রধানমন্ত্রীর পদক বিতরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা গভীর রাত পর্যন্ত পদক প্রাপ্তদের প্রজ্ঞাপন জারির জন্য দৌরঝাপ করলেও প্রজ্ঞাপন জারি করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশের ইতিহাসে এই প্রথম এ বছর পুলিশ সপ্তাহে পুলিশ পদক আর দেয়া হচ্ছে না। পুলিশের সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, এ বছর পদকের জন্য মনোনীত করা হয় ১০৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে। পদকের তালিকায় যে সব পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে ১১ জনই আওয়ামী আমলে পদক পাওয়া। পুলিশ সদর দপ্তর থেকে এক চিঠিতে ১০৯ জন কর্মকর্তাকে গত এক সপ্তাহ ধরে পদক গ্রহণের জন্য রাজারবাগ পুলিশ লাইনে প্রশিক্ষণ দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করার জন্য তালিকাটি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচাই-বাছাই করে অতিথি পদক পাওয়া ১১ জনের নামে আপত্তি দেয়।
পদকের জন্য প্রাথমিক তালিকায়, নীচের বিতর্কিত ১২ জন সদস্যদের কে, পদক না দিতে অনুরোধ করা হয়েছে।
১/বিপিএম-সেবা পদক পাওয়া ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
২/ পিপিএম-সেবা ও বিপিএম-সেবা পদক পাওয়া ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।
৩/ পিপিএম পদক পাওয়া সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
৪/ পিপিএম পদক পাওয়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি।
৫/ পিপিএম পদক পাওয়া র্যাব-১২-এর অ্যাডিশনাল ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া।
৬/ পিপিএম-সেবা পদক পাওয়া ডিএমপির উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান,
৭/এ এন এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার।
৮/ পিপিএম-সেবা পদক পাওয়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (এলআইসি) মো. আতিকুজ্জামান।
৯/ বিপিএম পদক পাওয়া ডিএমপির গোয়েন্দা-গুলশান বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জেহাদ হোসেন।
১০/ বিপিএম পাওয়া ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের এসআই গোলাম মূর্তজা।
১১/ বিপিএম-সেবা পদক পাওয়া নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার এসআই মো. রফিক।
১২/ পিপিএম পদক পাওয়া ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের কনস্টেবল মো. রিমন হোসেন।
পদক পাওয়ার সম্পর্কে বিতর্কের অবসান না হওয়া রাতে প্রজ্ঞাপন জারি করা হয়নি। এদিকে পদক পাওয়া কর্মকর্তাদের পদক গ্রহণের জন্য পুলিশ সদর দপ্তরের দেওয়া আমন্ত্রণ পত্র প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানা গেছে। পরিদর্শক ও উপ পরিদর্শক পর্যায়ের অনেক কর্মকর্তাকে ডেকে নিয়ে আমন্ত্রণপত্র উদ্ধার করে নেওয়ার নির্দিষ্ট খবর পাওয়া গেছে। তবে গভীর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমদ জানান পদত্যাগ পত্র দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি। তবে অনুষ্ঠান বাতিল সংক্রান্ত খবর নেই। তবে পুলিশের বিশ্বস্ত সূত্র জানা গেছেপুলিশ সপ্তাহের সকল প্রোগ্রাম ঠিক থাকলেও শুধু পদক বিতরণ অনুষ্ঠানটি করা হয়েছে। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে।





