বেবিচকে ICAO প্রণীত Training Instructors Course (TIC) এর সনদ বিতরণ অনুষ্ঠিত
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরের অডিটোরিয়ামে সোমবার (১৮ মে) সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে International Civil Aviation Organization (ICAO) প্রণীত Training Instructors Course (TIC) এর সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দেশের এভিয়েশন প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং দক্ষ ও যোগ্য এভিয়েশন প্রশিক্ষক তৈরি করা, যারা ভবিষ্যতে দেশের এভিয়েশন খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আরও পড়ুন: ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী “Overview of Aviation Training” শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে ICAO-এর Global Aviation Training (GAT), TRAINAIR PLUS Programme, প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিতকরণ (Quality Assurance in Training) এবং ভবিষ্যৎ প্রশিক্ষণ পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত ২৪ জন কর্মকর্তা সফলভাবে ICAO প্রণীত Training Instructors Course (TIC) সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণ করেন। সংশ্লিষ্টরা বলছেন, এই অর্জন আন্তর্জাতিক মানের প্রশিক্ষক হিসেবে তাদের গড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।
আরও পড়ুন: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, পদোন্নতিতে আর্থিক চুক্তি নিয়ে প্রতারণা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান।
প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও সম্প্রসারণ এবং কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নসহ বিভিন্ন বৃহৎ প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ এভিয়েশন পেশাজীবী তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সিভিল এভিয়েশন একাডেমি দক্ষ মানবসম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, সিভিল এভিয়েশন একাডেমি বর্তমানে “Rules of the Air” এবং “Aerodrome Operations for ATCOs” নামে আন্তর্জাতিক মানসম্পন্ন দুটি প্রশিক্ষণ কোর্স উন্নয়নের কাজ করছে, যা ভবিষ্যতে বৈশ্বিকভাবে স্বীকৃত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় নতুন সুযোগ সৃষ্টি করবে।
বিশেষ অতিথি এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান বলেন, Air Traffic Management, Aviation Security, Aerodrome Operations এবং Rescue and Fire Fighting-এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে Training Need Assessment (TNA)-এর ভিত্তিতে অপারেশনাল প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। Simulation, Field Practice এবং Performance Assessment সমন্বয়ে Next Generation Training নিরাপত্তা ও দক্ষতা বহুগুণে বৃদ্ধি করবে।
সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ২৪ কর্মকর্তা এখন আন্তর্জাতিক মানের প্রশিক্ষক হিসেবে Competency-Based Training পরিচালনায় সক্ষম। Job Task Analysis এবং Training Need Assessment (TNA)-এর ভিত্তিতে CBTA, Learning Management System, Simulation এবং Digital Content ব্যবহারের মাধ্যমে সিভিল এভিয়েশন একাডেমিকে আঞ্চলিক Centre of Excellence হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বেবিচকের সদস্যবৃন্দ, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





