আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬ | আপডেট: ৮:৩১ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৮ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে বিদায়ী ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার আইজিপিকে অভিনন্দন জানান। আলোচনায় বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার সংরক্ষণ এবং পুলিশের মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক উঠে আসে।

এ সময় ইউএনডিপি প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ–জনগণ সম্পর্ক আরও জোরদার করতে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।

আরও পড়ুন: চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী

আইজিপি মোঃ আলী হোসেন ফকির ইউএনডিপির চলমান সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশ পুলিশ ও ইউএনডিপির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।