৯ মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ন, ১২ জুন ২০২৬ | আপডেট: ৪:৩৫ অপরাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে ৯টি উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: ‘বাংলাদেশ ও ভারত দুই গণতান্ত্রিক দেশ ঐক্যবদ্ধ থাকলে বিশ্বশক্তিতে পরিণত হবে’

নিয়োগপ্রাপ্তদের মধ্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (খুউক) চেয়ারম্যান হিসেবে এস এম শফিকুর আলম দায়িত্ব পেয়েছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান করা হয়েছে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন।

এদিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল কালাম আজাদ। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে রেজাউল হাসান লোদীকে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সামসুজ্জামান সামু।

আরও পড়ুন: শিক্ষা ও দক্ষ মানবসম্পদই উন্নয়নের মূল চাবিকাঠি: মির্জা ফখরুল

এ ছাড়া ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মোতাহার হোসেন তালুকদার। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে মাশুকুল ইসলাম রাজিবকে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এসব নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং তাদের মেয়াদ হবে এক বছর। দায়িত্ব গ্রহণের আগে নিয়োগপ্রাপ্তদের অন্য কোনো চাকরি, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, চেয়ারম্যানদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা এবং অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

সরকারের এ পদক্ষেপ সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষগুলোর কার্যক্রমে নতুন গতি এবং সমন্বয় আনবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।