গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৫০ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় চারজন এবং সিলেটে দুজন মারা গেছেন।

এ নিয়ে চলতি বছরে হামে এবং হামের উপসর্গে মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৭১ জন মারা গেছেন।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

এ ছাড়া একই সময়ে আরও ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছরে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।