শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:৩৮ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে হঠাৎ আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই পুরো লাউঞ্জ ও আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাউঞ্জের ভেতরে হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে সেখানে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে অনেকেই দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

আরও পড়ুন: তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বশীল কর্মকর্তারা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান