সংসদে আরও চার কমিটি গঠন, সভাপতি পদে নেই বিরোধী দলের কেউ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫২ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিগুলোর মধ্যে কার্যপ্রণালি-বিধি, সরকারি প্রতিশ্রুতি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন সম্পর্কিত কমিটির সভাপতি পদে বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে রাখা হয়নি।

সোমবার জাতীয় সংসদে প্রথম তিনটি কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আর পিটিশন সম্পর্কিত কমিটি গঠনের প্রস্তাব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

আরও পড়ুন: দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জিংয়ে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা

কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত কমিটি এবং পিটিশন সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে। আর সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনকে।

আরও পড়ুন: এবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটিতে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে রাখা হয়েছিল। পরে সংসদে বিতর্কের পর তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি।

এ পর্যন্ত ৪০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ৩১টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বাকি ৯টি বিষয়ভিত্তিক কমিটি।