ধানমন্ডিতে এরিস্টো আই হসপিটালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:২৭ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘সুস্থ চোখ, সমৃদ্ধ জীবন’—এই প্রত্যয়কে সামনে রেখে রাজধানীর ধানমন্ডিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এরিস্টো আই হসপিটালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এক বছরের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে চক্ষু চিকিৎসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) ধানমন্ডিতে অবস্থিত এরিস্টো আই হসপিটাল প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান এম এ হাসান। এতে সভাপতিত্ব করেন এরিস্টো আই হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক মেজর জেনারেল (অব.) ডা. মো. কামরুল হাসান খান।

আরও পড়ুন: আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে হাসপাতালটির গত এক বছরের কার্যক্রম, বিভিন্ন অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। একই সঙ্গে দেশের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

এরিস্টো আই হসপিটালে বর্তমানে ছানি, রেটিনা, গ্লুকোমা, কর্নিয়া, শিশু চক্ষু চিকিৎসা, অকুলোপ্লাস্টি ও রিফ্র্যাকটিভ সার্জারিসহ চক্ষু চিকিৎসার বিভিন্ন বিশেষায়িত সেবা দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ল্যাসিক (LASIK) ও স্মাইল (SMILE)-এর মতো উন্নত রিফ্র্যাকটিভ সার্জারির সুবিধাও রয়েছে হাসপাতালটিতে।

আরও পড়ুন: সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর চাঁদাবাজির কারণে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অনুষ্ঠানে বক্তারা বলেন, চোখের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসাসেবার সমন্বয়ের মাধ্যমে রোগীদের উন্নত দৃষ্টিসেবা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই এরিস্টো আই হসপিটাল কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠার এক বছর পূর্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতে চক্ষু চিকিৎসার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি আধুনিক ও বিশেষায়িত সেবার সুযোগ বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।