সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে মিথ্যাচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন : শফিকুর রহমান
রিজভী বলেন, বিশ্ব খাদ্যসূচকে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। তাঁর অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সঙ্গে চুক্তির প্রমাণ চাইলেন রিজভী
আরও পড়ুন: সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির
আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার অভিযোগ প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের চুক্তি হয়েছে বলে যারা দাবি করছেন, তাদের এ বিষয়ে প্রমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র উপস্থাপন করতে হবে।
অন্যদিকে, আওয়ামী লীগের সঙ্গে অন্যদের আঁতাতের বিষয়ে তাঁরা তথ্যপ্রমাণ তুলে ধরেছেন বলে দাবি করেন তিনি।
রিজভী আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।





