সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ নিহত, আহত ৩ তরুণ

Shahrier Islam Pallab
ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১৪ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিমেল দাস (১৯) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয় দাস (২০) নামে অপর এক তরুণ গুরতর আহত হয়ে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ও তাদের অপর দুই আরোহী আহত হয়েছেন। তবে ওই দুই আরোহী তামিম মিয়া ও সাইফুল মিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেয়া যায়নি।

রবিবার বিকেলে সুনামগঞ্জের উপজেলার, দিরাই-শ্যামারচর সড়কের ভরারগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিমেল দাস দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহাতাপপুর গ্রামের মতি লাল দাসের ছেলে, আহত জয় দাস একই গ্রামের জহরলাল দাসের ছেলে।

আরও পড়ুন: উলিপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল খালেক

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামের নুরুল হকের ছেলে তামিম মিয়া ও রন্নারচর গ্রামের ফয়জুল মিয়ার ছেলে সাইফুল মিয়া একটি মোটরসাইকেলে করে দিরাই থেকে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে, হিমেল দাস ও জয় দাস অপর একটি মোটরসাইকেলে দিরাই সদরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি ভরারগাঁও এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হিমেল ও জয় গুরুতর আহত হলে, স্থানীয়রা তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার হিমেল দাসের মৃত্যু হয়।

দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: পূজা মন্ডপ পরিদর্শনে এমপি সেলিম রেজা হাবিব