শরীয়তপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ২৫ আনসার ব্যাটালিয়ান পরিচালক
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে শরীয়তপুর জেলা আনসার ভিডিপি'র চলমান পূজা মন্ডপের নিরাপত্তা কার্যক্রম ও বিভিন্ন মণ্ডপের সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন মাদারীপুর (২৫ বিএন) আনসার ব্যাটালিয়ন পরিচালক তানজিনা বিনতে এরশাদ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। নির্ভয় হিন্দু সম্প্রদায়ের প্রতি পূজা পালনের আহ্বান জানান এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে পরিপূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন।
আরও পড়ুন: শেরপুরে ডিসি গোল্ড কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
পূজামন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলাম, মাদারীপুর ২৫ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক শিমন হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট মঞ্জুর হোসেন, শরীয়তপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সবুজ চন্দ্র দেবনাথ সহ বাহিনীর অন্যান্য সদস্যরা।
পরিদর্শনকালে পূজামণ্ডপ গুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা জোরদার করতে দায়িত্বপ্রাপ্ত আনসার ভিডিপি'র সদস্যদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার
পূজামণ্ডপ পরিদর্শনকালে (২৫ বিএন) আনসার ব্যাটালিয়ন মাদারীপুরের পরিচালক তানজিনা বিনতে এরশাদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের দিক নির্দেশনায় শারদীয় দূর্গাপূজা সুন্দর ও সুষ্ঠু পরিবেশে উদযাপনের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৩৩ হাজার ১৬৫ টি মণ্ডপে আনসার-ভিডিপি'র প্রশিক্ষণপ্রাপ্ত ২ লক্ষ ১২ হাজার ৮শত ১৮ জন সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং ফোর্স ব্যাটালিয়ন আনসার টিম প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপ গুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা জন্য শরীয়তপুরে ১০১ টি পূজা মন্ডপে ৬৫০ আনসার ভিডিপি'র জন সদস্য মোতায়েন করা হয়েছে। যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে।





